গাঁজা সেবনের সময় সাতজন আটক

আপলোড তারিখঃ 2017-06-04 ইং
গাঁজা সেবনের সময় সাতজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মাজারে গাঁজা সেবনের সময় সাতজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গার কুলচারা গ্রামের ওই মাজার থেকে তাদের আটক করে সদর ফাড়ি পুলিশ। গতকালই তাদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গার কুলচারা গ্রামের একটি মাজারে বসে কয়েকজন গাঁজা সেবন করছিলো। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর ফাড়ির এএসআই তৌহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। মাজারে গাঁজা সেবনের সময় সাতজনকে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, মেহেরপুর আমঝুপির ফয়েজ হোসেনের ছেলে জাহিদ, রফিকের ছেলে সোহেল রানা, নাফিরের ছেলে রফিকুল, মৃত আবুল কালামের ছেলে আল আমিন, দরুদ আলীর ছেলে রায়হান, মোহনের ছেলে আজিজুল ও মেহেরপুরের কোলা গ্রামের তারাচাঁদের ছেলে ফুলছার আলী। গতকালই তাদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)