মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুসলিমাকে সুখের সংসার ফিরিয়ে দিলেন এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২১ ইং
মুসলিমাকে সুখের সংসার ফিরিয়ে দিলেন এসপি জাহিদ
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের মধ্যস্থতায় মুসলিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূ তাঁর সংসার ফিরে পেয়েছেন। গতকাল শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে মুসলিমা খাতুনের পরিবার ও তার স্বামী নিলয় পারভেজ বেল্টুর পরিবারের সদস্যদের হাজির করা হয়। এসময় উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে স্বামী ও স্ত্রীর মধ্যকার বিরোধ মিটিয়ে দেন এসপি জাহিদ। জেলা পুলিশ সুপার কার্যাললের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দামুড়হুদার দলিয়ারপুর গ্রামের আনসার আলীর মেয়ে মুসলিমা খাতুনের সঙ্গে চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গা গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে নিলয় পারভেজ বেল্টুর চার বছর পূর্বে বিবাহ হয়। চার বছরের সাংসারিক জীবনে তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে বেল্টু তার স্ত্রী মুসলিমা খাতুনের ওপর নির্যাতন করে আসছিল। একপর্যায়ের মুসলিমা তার স্বামী ও তার পরিবারের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে তার শিশুকন্যাকে নিয়ে পিতার বাড়িতে চলে আসে এবং সন্তানকে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এসময় পুলিশ সুপার উক্ত অভিযোগটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চুয়াডাঙ্গার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের কাছে হস্তান্তর করলে, গতকাল দুই পরিবারের সদস্যদেরকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করা হয়। পরবর্তীতে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের মধ্যস্থতায় তাঁর স্ত্রীকে নিয়ে সকল বিবাদ ভুলে সংসার করতে সম্মত হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী