চুয়াডাঙ্গা ৬ বিজিবির সপ্তাহব্যাপী অভিযান
- আপলোড তারিখঃ
১০-১০-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ৬ বিজিবি সীমান্ত এলাকায় সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০৫৮১৫/= টাকার মালামাল আটক করেছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ০৩ অক্টোবর হতে গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ দর্শনা আইসিপি, সুলতানপুর, মুন্সিপুর, ঠাকুরপুর, বড়বলদিয়া, হুদাপাড়া এবং জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন ভারতীয় ৩০ বোতল ফেনসিডিল, ১৭ বোতল মদ, ৫৭ কেজি কাঁচা মরিচ, ৫ কেজি ৫শ গ্রাম জিরা, ৮২ পিস ঘড়ি, ৫০ পিস ঘড়ির ফিতা এবং ১০৫ প্যাকেট পাতার বিড়ি আটক করে। যার সর্বমোট মূল্য ৫ লক্ষ ৫ হাজার ৮শ ১৫ টাকা। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স