চুয়াডাঙ্গা ৬ বিজিবির সপ্তাহব্যাপী অভিযান

আপলোড তারিখঃ 2021-10-10 ইং
চুয়াডাঙ্গা ৬ বিজিবির সপ্তাহব্যাপী অভিযান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ৬ বিজিবি সীমান্ত এলাকায় সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০৫৮১৫/= টাকার মালামাল আটক করেছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ০৩ অক্টোবর হতে গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ দর্শনা আইসিপি, সুলতানপুর, মুন্সিপুর, ঠাকুরপুর, বড়বলদিয়া, হুদাপাড়া এবং জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন ভারতীয় ৩০ বোতল ফেনসিডিল, ১৭ বোতল মদ, ৫৭ কেজি কাঁচা মরিচ, ৫ কেজি ৫শ গ্রাম জিরা, ৮২ পিস ঘড়ি, ৫০ পিস ঘড়ির ফিতা এবং ১০৫ প্যাকেট পাতার বিড়ি আটক করে। যার সর্বমোট মূল্য ৫ লক্ষ ৫ হাজার ৮শ ১৫ টাকা। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)