আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা
- আপলোড তারিখঃ
০৬-১০-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ও বড় বোয়ালিয়া বাজারে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১ হাজার ৭ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় বড় বোয়ালিয়া বাজারে জাহাঙ্গীর ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ড্রাগস আইনের ১৯৪০/২৭ ধারা মোতাবেক ১ হাজার ৫ শ টাকা ও একই বাজারে শাকিল স্টোরের মালিক শাকিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ শ টাকা জরিমানা করেন।
এদিকে, হাটবোয়ালিয়া বাজারে শিমুল ওয়ার্কশপের মালিক শিমুলকে প্রয়োজনীয় কাগজপত্র ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯/ ৫২ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সালেহ, কানুনগো এ কে এম আমিনুল ইসলাম, হাটবোয়ালিয়া টু আইসি মাজাহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
কমেন্ট বক্স