আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2021-10-06 ইং
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ও বড় বোয়ালিয়া বাজারে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১ হাজার ৭ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বড় বোয়ালিয়া বাজারে জাহাঙ্গীর ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ড্রাগস আইনের ১৯৪০/২৭ ধারা মোতাবেক ১ হাজার ৫ শ টাকা ও একই বাজারে শাকিল স্টোরের মালিক শাকিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ শ টাকা জরিমানা করেন। এদিকে, হাটবোয়ালিয়া বাজারে শিমুল ওয়ার্কশপের মালিক শিমুলকে প্রয়োজনীয় কাগজপত্র ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯/ ৫২ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সালেহ, কানুনগো এ কে এম আমিনুল ইসলাম, হাটবোয়ালিয়া টু আইসি মাজাহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)