মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কাল থেকে প্রি-পেমেন্ট মিটারে রিচার্জ বন্ধ থাকবে

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় কাল থেকে প্রি-পেমেন্ট মিটারে রিচার্জ বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদন: জরুরি ভিত্তিতে মিটারের সার্ভার স্টেশন স্থানান্তরের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো) এর চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার গ্রাহকদের প্রি-পেমেন্ট মিটারে রিচার্জ তিন দিন বন্ধ থাকবে। আগামীকাল ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এসব মিটারে কোনো রিচার্জ করা যাবে না। ওজোপাডিকো চুয়াডাঙ্গা’র নির্বাহী প্রকৌশলী মো. ময়নুদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, জরুরি ভিত্তিতে মিটারের সার্ভার স্টেশন স্থানান্তরের কাজ চলছে। এই কারণে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ওজোপাডিকো, চুয়াডাঙ্গার আওতাধীন সব প্রি-পেমেন্ট মিটারের রিচার্জ বন্ধ থাকবে। এই সময়ে কোনো মিটারে রিচার্জ করা যাবে না। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জ করে রাখার অনুরোধ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী