নিজস্ব প্রতিবেদন:
জরুরি ভিত্তিতে মিটারের সার্ভার স্টেশন স্থানান্তরের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো) এর চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার গ্রাহকদের প্রি-পেমেন্ট মিটারে রিচার্জ তিন দিন বন্ধ থাকবে। আগামীকাল ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এসব মিটারে কোনো রিচার্জ করা যাবে না।
ওজোপাডিকো চুয়াডাঙ্গা’র নির্বাহী প্রকৌশলী মো. ময়নুদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, জরুরি ভিত্তিতে মিটারের সার্ভার স্টেশন স্থানান্তরের কাজ চলছে। এই কারণে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ওজোপাডিকো, চুয়াডাঙ্গার আওতাধীন সব প্রি-পেমেন্ট মিটারের রিচার্জ বন্ধ থাকবে। এই সময়ে কোনো মিটারে রিচার্জ করা যাবে না। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জ করে রাখার অনুরোধ করা হয়েছে।
