কার্পাসডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান আলীর মৃত্যু
- আপলোড তারিখঃ
১৮-০৯-২০২১
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক হাজি মো. শাহজাহান আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল শুক্রবার ভোরে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কার্পাসডাঙ্গা বাজারপাড়ার আ. গফুর ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল জুমার নামাজের পর জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
কমেন্ট বক্স