কার্পাসডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান আলীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-18 ইং
কার্পাসডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান আলীর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক হাজি মো. শাহজাহান আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল শুক্রবার ভোরে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কার্পাসডাঙ্গা বাজারপাড়ার আ. গফুর ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল জুমার নামাজের পর জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)