জীবননগরে তিন চাল ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
১৭-০৯-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগরে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন চাল ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, জীবননগর বাজারে বেশ কিছু ব্যবসায়ী চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে, এ তথ্যের ভিত্তিত্বে জীবননগর উপজেলার পেয়ারাতলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স সততা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, দেশ বাংলা অটো রাইচ মিলকে ২০ হাজার টাকা এবং প্রধান এগ্রোকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং সকল মিল মালিক ও চাল ব্যবসায়ীদের সর্তক করা হয়।
কমেন্ট বক্স