জীবননগরে তিন চাল ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-09-17 ইং
জীবননগরে তিন চাল ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন চাল ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, জীবননগর বাজারে বেশ কিছু ব্যবসায়ী চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে, এ তথ্যের ভিত্তিত্বে জীবননগর উপজেলার পেয়ারাতলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স সততা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, দেশ বাংলা অটো রাইচ মিলকে ২০ হাজার টাকা এবং প্রধান এগ্রোকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং সকল মিল মালিক ও চাল ব্যবসায়ীদের সর্তক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)