বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর হেরোইন-মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২১ ইং
মেহেরপুর হেরোইন-মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে শামিম ওরফে শাকিল ও মোমিন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শামিম মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার জাহির হোসেনের ছেলে এবং মোমিন শহরের ফৌজদারি পাড়ার আব্দুল মালেকের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই ইমরুল ও এএসআই শাকিল খানের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে অভিযান চালান। এসময় ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। তাঁদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন ও ১ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী