ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে শামিম ওরফে শাকিল ও মোমিন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শামিম মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার জাহির হোসেনের ছেলে এবং মোমিন শহরের ফৌজদারি পাড়ার আব্দুল মালেকের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই ইমরুল ও এএসআই শাকিল খানের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে অভিযান চালান। এসময় ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। তাঁদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন ও ১ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
