বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২১ ইং
মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
প্রতিবেদক, মেহেরপুর: বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক, বাংলাদশে প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রমিনসহ ১১ জন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামের হুইপের করা ৫০০ কোটি টাকা মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা একটার দিকে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেনের সভাপতিত্বে বক্তব্য দেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদ খাঁন, আরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, সাংবাদিক সাঈদ হোসেন, মিজানুর রহমান জনি, আতাউর রহমান, রাব্বি আহম্মেদ, কামাল হোসেন, মিজানুর রহমান অপু, সোহানুর রহমান, তরিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতি ও লুটপাটরে বিরুদ্ধে মামলা করায় দেশের স্বনামধন্য সম্পাদক ও রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদকিদের বিরুদ্ধে মামলা করা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের বিষয়। সেই সাথে চট্টগ্রাম হুইম শামসুল হকের করা মিথ্যা মামলার নিন্দা জানিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা