ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক, বাংলাদশে প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রমিনসহ ১১ জন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামের হুইপের করা ৫০০ কোটি টাকা মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা একটার দিকে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেনের সভাপতিত্বে বক্তব্য দেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদ খাঁন, আরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, সাংবাদিক সাঈদ হোসেন, মিজানুর রহমান জনি, আতাউর রহমান, রাব্বি আহম্মেদ, কামাল হোসেন, মিজানুর রহমান অপু, সোহানুর রহমান, তরিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতি ও লুটপাটরে বিরুদ্ধে মামলা করায় দেশের স্বনামধন্য সম্পাদক ও রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদকিদের বিরুদ্ধে মামলা করা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের বিষয়। সেই সাথে চট্টগ্রাম হুইম শামসুল হকের করা মিথ্যা মামলার নিন্দা জানিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
