বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ফেনসিডিল, গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২১ ইং
মহেশপুরে ফেনসিডিল, গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুরে মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার সন্ধ্যার দিকে শ্যামকুড় বিওপির টহল দল টাঙ্গাইলপাড়া থেকে ২০ বোতল ফেনসিডিলসহ জোবায়ের আলীকে (৩২) আটক করে। তিনি মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। একই দিন বিজিবি সদস্যরা মহেশপুরের বেতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী যদবপুর গ্রামের জাফর হোসেনের ছেলে লিমন হোসেন (২৪), রাকিব উদ্দীনের ছেলে ঝুমুর শেখ (৩৪) ও চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে মুকুল হোসেনকে (২৬) ২০ বোতল ফেনসিডিল ও একশ গ্রাম গাঁজাসহ আটক করে। এদিকে, মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে অপর এক অভিযানে চার’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয় বেতবাড়িয়া গ্রামের মনু ব্যাপারীর ছেলে আমিনুল ব্যাপারী। আটককৃত আসামিদের মাদকদ্রব্য এবং মোটরসাইকেলসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’