ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুরে মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার সন্ধ্যার দিকে শ্যামকুড় বিওপির টহল দল টাঙ্গাইলপাড়া থেকে ২০ বোতল ফেনসিডিলসহ জোবায়ের আলীকে (৩২) আটক করে। তিনি মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। একই দিন বিজিবি সদস্যরা মহেশপুরের বেতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী যদবপুর গ্রামের জাফর হোসেনের ছেলে লিমন হোসেন (২৪), রাকিব উদ্দীনের ছেলে ঝুমুর শেখ (৩৪) ও চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে মুকুল হোসেনকে (২৬) ২০ বোতল ফেনসিডিল ও একশ গ্রাম গাঁজাসহ আটক করে।
এদিকে, মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে অপর এক অভিযানে চার’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয় বেতবাড়িয়া গ্রামের মনু ব্যাপারীর ছেলে আমিনুল ব্যাপারী। আটককৃত আসামিদের মাদকদ্রব্য এবং মোটরসাইকেলসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
