উথলীতে বিজিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৯-০৮-২০২১
ইং
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দুই কেজি গাঁজাসহ জোবায়ের হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে আটক করা হয়। আটক আসামি দর্শনা থানাধীন আনোয়ারপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। গতকাল সোমবার সকালে মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত উথলী বিওপির টহল দল গত রোববার রাতে জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলা নামক স্থানে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১ কেজি ৯৯০ গ্রাম ভারতীয় গাঁজাসহ মো. জোবায়ের হোসেন নামের এক আসামিকে আটক করা হয়। এ ঘটনায় দর্শনা থানাধীন হল্ট চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে সাদেক আলীকে (৪৫) পলাতক আসামি করে আটককৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ জীবননগর থানায় সোপার্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স