উথলীতে বিজিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-08-09 ইং
উথলীতে বিজিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দুই কেজি গাঁজাসহ জোবায়ের হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে আটক করা হয়। আটক আসামি দর্শনা থানাধীন আনোয়ারপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। গতকাল সোমবার সকালে মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত উথলী বিওপির টহল দল গত রোববার রাতে জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলা নামক স্থানে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১ কেজি ৯৯০ গ্রাম ভারতীয় গাঁজাসহ মো. জোবায়ের হোসেন নামের এক আসামিকে আটক করা হয়। এ ঘটনায় দর্শনা থানাধীন হল্ট চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে সাদেক আলীকে (৪৫) পলাতক আসামি করে আটককৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ জীবননগর থানায় সোপার্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)