সরোজগঞ্জে মোবাইল কোর্টে পাঁচ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
০৪-০৮-২০২১
ইং
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ২৪টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পেশকার আব্দুল লতিফ উদ্দিন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এদিকে, সরোজগঞ্জ বাজারে সরকারি ভূমি অবৈধ দখলদারদের রাস্তার দুইপাশে রাখা মালামাল অপসারণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কমেন্ট বক্স