সরোজগঞ্জে মোবাইল কোর্টে পাঁচ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-08-04 ইং
সরোজগঞ্জে মোবাইল কোর্টে পাঁচ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ২৪টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পেশকার আব্দুল লতিফ উদ্দিন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এদিকে, সরোজগঞ্জ বাজারে সরকারি ভূমি অবৈধ দখলদারদের রাস্তার দুইপাশে রাখা মালামাল অপসারণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)