বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিধি-নিষেধ অমান্য করায় চারজনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২১ ইং
দর্শনায় বিধি-নিষেধ অমান্য করায় চারজনকে জরিমানা
দর্শনা অফিস: দর্শনায় লকডাউন বাস্তবায়নে পুলিশ-প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। এসময় সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের নিকট হতে জরিমানা আদায় করা হয়। গতকাল শনিবার বিকেলে দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করাসহ বিভিন্ন অপরাধে ৪ জনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান। এসময় লকডাউন সফলের লক্ষে অভিযান পরিচালনার পাশাপাশি দায়িত্বরত ম্যাজিস্ট্রেট জনসাধারণকে সচেতন করাসহ বিনা প্রয়োজনে ঘরের বাইরে না আসা ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার বিশেষ অনুরোধ জানান। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী ইখলাস, দর্শনা থানার অফিসারসহ সঙ্গীয় সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

ছায়া মন্ত্রিসভার পথে বিরোধীদল, ক্ষমতার আয়নায় বিকল্প মুখ