ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় লকডাউন বাস্তবায়নে পুলিশ-প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। এসময় সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের নিকট হতে জরিমানা আদায় করা হয়। গতকাল শনিবার বিকেলে দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করাসহ বিভিন্ন অপরাধে ৪ জনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান।
এসময় লকডাউন সফলের লক্ষে অভিযান পরিচালনার পাশাপাশি দায়িত্বরত ম্যাজিস্ট্রেট জনসাধারণকে সচেতন করাসহ বিনা প্রয়োজনে ঘরের বাইরে না আসা ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার বিশেষ অনুরোধ জানান। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী ইখলাস, দর্শনা থানার অফিসারসহ সঙ্গীয় সদস্যরা।
