আধাঘণ্টা রোদে বসিয়ে ১২ যুবককে শাস্তি
- আপলোড তারিখঃ
২৫-০৭-২০২১
ইং
মেহেরপুরে লকডাউনে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি
প্রতিবেদক, মেহেরপুর:
মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে তপ্ত রোদে সারিবদ্ধভাবে ৩০ মিনিট বসে সাজাভোগ করলেন ১২ যুবক। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ সাজা দেন।
জানা যায়, তৃতীয় মেয়াদে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর ‘লকডাউনের’ দ্বিতীয় দিনে মেহেরপুর জেলা প্রশাসন ও যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের সচেতনতামূলক যৌথ অভিযান পরিচালনা করছে। অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে অভিযানের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট শাদমান ইকবালসহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স