আধাঘণ্টা রোদে বসিয়ে ১২ যুবককে শাস্তি

আপলোড তারিখঃ 2021-07-25 ইং
আধাঘণ্টা রোদে বসিয়ে ১২ যুবককে শাস্তি ছবির ক্যাপশন:
মেহেরপুরে লকডাউনে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি প্রতিবেদক, মেহেরপুর: মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে তপ্ত রোদে সারিবদ্ধভাবে ৩০ মিনিট বসে সাজাভোগ করলেন ১২ যুবক। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ সাজা দেন। জানা যায়, তৃতীয় মেয়াদে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর ‘লকডাউনের’ দ্বিতীয় দিনে মেহেরপুর জেলা প্রশাসন ও যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের সচেতনতামূলক যৌথ অভিযান পরিচালনা করছে। অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে অভিযানের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট শাদমান ইকবালসহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)