দামুড়হুদায় লকডাউন অমান্য করায় ৭ জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
০৯-০৭-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে ১১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সরকারি নির্দেশ অমান্য করে বালি বোঝায় ট্রাক্টার যাওয়া ও অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হওয়ার অপরাধে সড়ক পরিবহন আইন ১৮৬০ সালের ২৬৯ ও ৬৬ ধারায় ৭ জনকে ১১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা।
কমেন্ট বক্স