দামুড়হুদায় লকডাউন অমান্য করায় ৭ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-09 ইং
দামুড়হুদায় লকডাউন অমান্য করায় ৭ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে ১১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সরকারি নির্দেশ অমান্য করে বালি বোঝায় ট্রাক্টার যাওয়া ও অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হওয়ার অপরাধে সড়ক পরিবহন আইন ১৮৬০ সালের ২৬৯ ও ৬৬ ধারায় ৭ জনকে ১১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)