লকডাউনের বিধি-নিষেধ না মানায় মেহেরপুরে ৮ জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
০৮-০৭-২০২১
ইং
মেহেরপুর প্রতিনিধি:
কোভিড-১৯ মোকাবিলায় সরকার নির্দেশিত কঠোর লকডাউনের ৭ম দিনে বিধি-নিষেধ না মানায় মেহেরপুরে ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেরপুর ওয়াপদার মোড় এলাকায় এ জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্কবিহীন চলাচল এবং বিনা কারণে বাইরে বের হওয়ার অপরাধে ৮ ব্যক্তির নিকট থেকে ১৬ শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিজিবি ও পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স