লকডাউনের বিধি-নিষেধ না মানায় মেহেরপুরে ৮ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-08 ইং
লকডাউনের বিধি-নিষেধ না মানায় মেহেরপুরে ৮ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: কোভিড-১৯ মোকাবিলায় সরকার নির্দেশিত কঠোর লকডাউনের ৭ম দিনে বিধি-নিষেধ না মানায় মেহেরপুরে ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেরপুর ওয়াপদার মোড় এলাকায় এ জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্কবিহীন চলাচল এবং বিনা কারণে বাইরে বের হওয়ার অপরাধে ৮ ব্যক্তির নিকট থেকে ১৬ শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিজিবি ও পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)