দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
০৭-০৭-২০২১
ইং
দর্শনা অফিস:
দর্শনায় লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি বিধি-নিষেধ অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরার অপরাধে দর্শনা বাসস্ট্যান্ডে ৫ জন ও আকন্দবাড়িয়ায় একজনকে অর্থদণ্ড দেওয়া হয়। পৃথক দুটি অভিযানে ৬ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ও তারিক-উজ জামান। এসময় লকডাউন সফলের লক্ষে অভিযান পরিচালনার পাশাপাশি দায়িত্বরত ম্যাজিস্ট্রেটগণ জনসাধারণকে সচেতন করাসহ বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না আসা ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার বিশেষ অনুরোধ জানান। অভিযান পরিচালনা সহযোগিতা করেন অফিস সহকারী আজিজ ও দর্শনা পুলিশের একটি টিম।
কমেন্ট বক্স