দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-07 ইং
দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি বিধি-নিষেধ অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরার অপরাধে দর্শনা বাসস্ট্যান্ডে ৫ জন ও আকন্দবাড়িয়ায় একজনকে অর্থদণ্ড দেওয়া হয়। পৃথক দুটি অভিযানে ৬ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ও তারিক-উজ জামান। এসময় লকডাউন সফলের লক্ষে অভিযান পরিচালনার পাশাপাশি দায়িত্বরত ম্যাজিস্ট্রেটগণ জনসাধারণকে সচেতন করাসহ বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না আসা ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার বিশেষ অনুরোধ জানান। অভিযান পরিচালনা সহযোগিতা করেন অফিস সহকারী আজিজ ও দর্শনা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)