লকডাউনের চতুর্থ দিনে দামুড়হুদায় ১০ জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
০৫-০৭-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলায় কঠোর লকডাউনের চতুর্থ দিনে ভ্রাম্যমাণ আদলতে ১০ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নিয়ম ভঙ্গ করে বাড়ির বাহিরে বের হওয়ার অপরাধে ১০ জন ব্যক্তির নিকট থেকে ৫ হাজার ৮ শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতা করেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।
কমেন্ট বক্স