লকডাউনের চতুর্থ দিনে দামুড়হুদায় ১০ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-05 ইং
লকডাউনের চতুর্থ দিনে দামুড়হুদায় ১০ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলায় কঠোর লকডাউনের চতুর্থ দিনে ভ্রাম্যমাণ আদলতে ১০ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নিয়ম ভঙ্গ করে বাড়ির বাহিরে বের হওয়ার অপরাধে ১০ জন ব্যক্তির নিকট থেকে ৫ হাজার ৮ শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতা করেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)