চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
- আপলোড তারিখঃ
২৩-০৬-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি না মানায় চুয়াডাঙ্গায় ৬টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড়, আলুকদিয়া, ভালাইপুর মোড় ও শহরের ভেতর মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। এসব স্থানে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে, দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৬টি প্রতিষ্ঠানকে মোট ১ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন পেশকার সোবহান আলী।
কমেন্ট বক্স