চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-23 ইং
চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি না মানায় চুয়াডাঙ্গায় ৬টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড়, আলুকদিয়া, ভালাইপুর মোড় ও শহরের ভেতর মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। এসব স্থানে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে, দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৬টি প্রতিষ্ঠানকে মোট ১ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন পেশকার সোবহান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)