চুয়াডাঙ্গায় ১৪পিস প্যাথেডিনসহ তিনজন গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
২২-০৫-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার সকল ১০টার দিকে শহরতলী আলুকদিয়া থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার সুবদিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে শোয়েবুর রহমান (৩২), হিজলগাড়ী বলদিয়া গ্রামের রেজাউল হকের ছেলে বাপ্পী (২১) ও পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ার মৃত মকলেছের ছেলে সুমন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈকতসহ সহযোগী ফোর্স আলুকদিয়া জ্যোতি ফ্লাওয়ার মিলের সামনে অভিযান চালান। অভিযানকালে ওই তিনজনকে আটকের পর তাঁদের শরীর তল্লাশি চালিয়ে ১৪পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকালই তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স