চুয়াডাঙ্গায় ১৪পিস প্যাথেডিনসহ তিনজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-05-22 ইং
চুয়াডাঙ্গায় ১৪পিস প্যাথেডিনসহ তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার সকল ১০টার দিকে শহরতলী আলুকদিয়া থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার সুবদিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে শোয়েবুর রহমান (৩২), হিজলগাড়ী বলদিয়া গ্রামের রেজাউল হকের ছেলে বাপ্পী (২১) ও পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ার মৃত মকলেছের ছেলে সুমন (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈকতসহ সহযোগী ফোর্স আলুকদিয়া জ্যোতি ফ্লাওয়ার মিলের সামনে অভিযান চালান। অভিযানকালে ওই তিনজনকে আটকের পর তাঁদের শরীর তল্লাশি চালিয়ে ১৪পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকালই তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)