চুয়াডাঙ্গায় ভারতফেরত কিশোরসহ করোনায় দুজনের মৃত্যু
- আপলোড তারিখঃ
২১-০৫-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ভারতফেরত এক কিশোরসহ করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত (২১ মে) ১২টা ২০ মিনিটের দিকে সাকিব উদ্দিন (১৭) নামের ভারতফেরত ওই কিশোরের মৃত্যু হয়। এর তিন ঘণ্টা পর রাত ৩ টা ২০ মিনিটের দিকে আবুল হোসেন (৭৫) নামের অন্য এক বৃদ্ধের মৃত্যু হয়। নিহত ভারতফেরত কিশোর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে ও বৃদ্ধ আবুল হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের মৃত ফয়তুল্লার ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ্ আকরাম এ তথ্য নিশ্চিত করেন।
কমেন্ট বক্স