চুয়াডাঙ্গায় ভারতফেরত কিশোরসহ করোনায় দুজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-05-21 ইং
চুয়াডাঙ্গায় ভারতফেরত কিশোরসহ করোনায় দুজনের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ভারতফেরত এক কিশোরসহ করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত (২১ মে) ১২টা ২০ মিনিটের দিকে সাকিব উদ্দিন (১৭) নামের ভারতফেরত ওই কিশোরের মৃত্যু হয়। এর তিন ঘণ্টা পর রাত ৩ টা ২০ মিনিটের দিকে আবুল হোসেন (৭৫) নামের অন্য এক বৃদ্ধের মৃত্যু হয়। নিহত ভারতফেরত কিশোর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে ও বৃদ্ধ আবুল হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের মৃত ফয়তুল্লার ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ্ আকরাম এ তথ্য নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)