ঝিনাইদহে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ১৯ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
০৭-০৫-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটের দুই ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। জানা যায়, ভোক্তার অধিকার সংরক্ষণে জেলাব্যাপী অভিযান পরিচালনা করছে কার্যালয়টি। এ ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকালে কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটে অভিযান চালানো হয়। এসময় মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে সুশীল অ্যান্ড ব্রাদার্সকে ১৫ হাজার টাকা ও অবৈধ প্রসাধনীর রাখার অপরাধে রিয়া কসমেটিকসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।
কমেন্ট বক্স