ঝিনাইদহে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ১৯ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-05-07 ইং
ঝিনাইদহে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ১৯ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটের দুই ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। জানা যায়, ভোক্তার অধিকার সংরক্ষণে জেলাব্যাপী অভিযান পরিচালনা করছে কার্যালয়টি। এ ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকালে কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটে অভিযান চালানো হয়। এসময় মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে সুশীল অ্যান্ড ব্রাদার্সকে ১৫ হাজার টাকা ও অবৈধ প্রসাধনীর রাখার অপরাধে রিয়া কসমেটিকসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)