গাংনীতে দুই মাংস ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
০৫-০৫-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী পৌর শহরের কাথুলী মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই মাংস ব্যবসায়ীকে অতিরিক্ত দামে মাংস বিক্রি করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা বাজার মনিটরিং কমিটির বেঁধে দেওয়া ৫ শ টাকার বেশি মূল্যে অর্থ্যাৎ সাড়ে ৫ শ থেকে ৬ শ টাকা মূল্যে মাংস বিক্রি করার অভিযোগ থাকায় তাঁদের বিরুদ্ধে আদালত পরিচালনা করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে গাংনী বাজারের কাথুলী মোড় বাজারে মাংস ব্যবসায়ী আরিফ কসাইকে ৩ হাজার টাকা ও আব্বাস কসাইকে ৩ হাজার টাকা সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বেশি দামে মাংস না বিক্রির জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী। এসময় গাংনী থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী জানান, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪০ ধারা মোতাবেক অপরাধ করায় তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও তাঁদের সতর্ক করা হয়েছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। তারা নিজেদের দোষ স্বীকার করায় তাঁদের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কমেন্ট বক্স