গাংনীতে দুই মাংস ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-05-05 ইং
গাংনীতে দুই মাংস ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌর শহরের কাথুলী মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই মাংস ব্যবসায়ীকে অতিরিক্ত দামে মাংস বিক্রি করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা বাজার মনিটরিং কমিটির বেঁধে দেওয়া ৫ শ টাকার বেশি মূল্যে অর্থ্যাৎ সাড়ে ৫ শ থেকে ৬ শ টাকা মূল্যে মাংস বিক্রি করার অভিযোগ থাকায় তাঁদের বিরুদ্ধে আদালত পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে গাংনী বাজারের কাথুলী মোড় বাজারে মাংস ব্যবসায়ী আরিফ কসাইকে ৩ হাজার টাকা ও আব্বাস কসাইকে ৩ হাজার টাকা সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বেশি দামে মাংস না বিক্রির জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী। এসময় গাংনী থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী জানান, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪০ ধারা মোতাবেক অপরাধ করায় তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও তাঁদের সতর্ক করা হয়েছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। তারা নিজেদের দোষ স্বীকার করায় তাঁদের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)