চুয়াডাঙ্গা জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের যোগদান
- আপলোড তারিখঃ
২৯-০৪-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. মনিরুজ্জামান। গত ৮ এপ্রিল তিনি এ পদে যোগদান করেন। মো. মনিরুজ্জামান ২০০৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, গাজীপুর কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৮ সালে উপ-সচিব হিসেবে পদোন্নতি পান। মো. মনিরুজ্জমান সর্বশেষ ফরিদপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। মো. মনিরুজ্জামান পার্শ্ববর্তী মাগুরা জেলার কৃতী সন্তান।
কমেন্ট বক্স