চুয়াডাঙ্গা জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের যোগদান

আপলোড তারিখঃ 2021-04-29 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের যোগদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. মনিরুজ্জামান। গত ৮ এপ্রিল তিনি এ পদে যোগদান করেন। মো. মনিরুজ্জামান ২০০৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, গাজীপুর কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৮ সালে উপ-সচিব হিসেবে পদোন্নতি পান। মো. মনিরুজ্জমান সর্বশেষ ফরিদপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। মো. মনিরুজ্জামান পার্শ্ববর্তী মাগুরা জেলার কৃতী সন্তান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)