জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে তিন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
২৮-০৪-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগরে কেজি দরে তরমুজ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মুহিদ হাসান এ জরিমানা আদায় করেন। জানা গেছে, ব্যবসায়ীরা পিস হিসাবে তরমুজ কিনে তা প্রতি কেজি ৪৫-৫০ টাকা দরে বিক্রি করছেন। বিষয়টি স্থানীয় জনসাধারণ অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহিদ হাসান সরেজমিনে বাজার পরিদর্শনে এসে বিষয়টির সত্যতা পান। এসময় তরমুজ ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪৫), মিলন হোসেন (৩৮) ও আরজুল্লাহকে (৪৫) ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ও বাজারের সকল তরমুজ ব্যবসায়ীকে সতর্ক করে দেন।
কমেন্ট বক্স