জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে তিন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-04-28 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে তিন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে কেজি দরে তরমুজ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মুহিদ হাসান এ জরিমানা আদায় করেন। জানা গেছে, ব্যবসায়ীরা পিস হিসাবে তরমুজ কিনে তা প্রতি কেজি ৪৫-৫০ টাকা দরে বিক্রি করছেন। বিষয়টি স্থানীয় জনসাধারণ অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহিদ হাসান সরেজমিনে বাজার পরিদর্শনে এসে বিষয়টির সত্যতা পান। এসময় তরমুজ ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪৫), মিলন হোসেন (৩৮) ও আরজুল্লাহকে (৪৫) ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ও বাজারের সকল তরমুজ ব্যবসায়ীকে সতর্ক করে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)