মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৯
- আপলোড তারিখঃ
২৫-০৪-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে এক দালালসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোর রাতের দিকে খোশালপুর সীমান্তের এটি কলাবাগান থেকে তাদেরকে আটক করা হয়। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদ পেয়ে ভোররাতের দিকে খোশালপুর সীমান্তের একটি কলাবাগানের মধ্যে থেকে কদম আলী মন্ডল (২৫) নামের এক দালালসহ ৮ জন বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বাড়ি, বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ জেলায়। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স