মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৯

আপলোড তারিখঃ 2021-04-25 ইং
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৯ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে এক দালালসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোর রাতের দিকে খোশালপুর সীমান্তের এটি কলাবাগান থেকে তাদেরকে আটক করা হয়। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদ পেয়ে ভোররাতের দিকে খোশালপুর সীমান্তের একটি কলাবাগানের মধ্যে থেকে কদম আলী মন্ডল (২৫) নামের এক দালালসহ ৮ জন বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বাড়ি, বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ জেলায়। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)